বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

প্রেসক্লাব চৌগাছার সাধারন স¤পাদক আজিজুর রহমানের বিরুদ্ধে নামে মিথ্যা সংবাদ প্রকাশে তিন্দা ও প্রতিবাদ

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা প্রেসক্লাবের সাধারন স¤পাদক ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুর রহমানের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর নিউজ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকবৃন্দ। বৃহ¯পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে প্রেসক্লাব চৌগাছার অস্থায়ী কার্যালয়ে এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন প্রেসক্লাব চৌগাছার সাংবাদিকবৃন্দ।জানা যায়, প্রকৃতপক্ষে বৃহ¯পতিবার দুপুরে উপজেলা পরিষদ রোডে শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে একটি দোকানে কফি খেতে দেখে এগিয়ে যায় আজিজুর রহমান। এ সময় সেখানে থাকা শাহানুর আলম উজ্জল আজিজুররহমানকে তোষামদ করে বারবার কথা বলতে থাকে। একপর্যায়ে আজিজুর বলেন বিএনপির কর্মীদের নামে মিথ্যামার্ডার মামলা করিয়ে আমাকে তোষামদ করছেন কেন? প্রতুত্তরে তিনি আজিজুর রহমানকে বেয়াদব বলেন।আজিজুর রহমান তাকে পাল্টা  বেয়াদব্ বললে সেখানে থাকা শিক্ষা কর্মকর্তা তাকে সেখান থেকে সরিয়ে নেন।

এই ঘটনা ধরে সেখানে থাকা শিক্ষা কর্মকর্তার মিথ্যা বক্তব্য দিয়ে উজ্জ্বল বিভিন্ন অনলাইন পত্রিকায় সাংবাদিক আজিজুর রহমানের নামে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করে। এদিকে ঘটনার দিন বিকালেই নিউজদেখে লিখিত ভাবে বক্তব্য অস্বীকার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন কোনো সাংবাদিক আমার কোনো বক্তব্য না নিয়েই তাদের মনগড়া সংবাদ প্রকাশ করেছেন।বিবৃতিতে সাংবাদিকরা বলেন, সাংবাদিক নামধারি এই উজ্জ্বল পতিত আওয়ামী লীগ সরকারের আমলের গত ১৭ বছরে বিভিন্ন সময়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ সাংবাদিকদের নামে মামলা দিতে পুলিশের নিকট মিথ্যা তথ্য সরবরাহের কাজ করতেন। ২৪ এর জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদেরকে পুলিশ ও ছাত্রলীগ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিক আজিজুর রহমানের বিরুদ্ধে নৌকা পোড়ানো মামলা থেকে যেন তাঁর নাম বাদ না দেয়া হয় সেজন্য থানার ওসিকে আলাদা ভাবে চাপ সৃষ্টি করে উজ্জ্বল। এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও দৈনিক ইত্তেফাকের চৌগাছা সংবাদদাতা অধ্যক্ষ আবু জাফর উপজেলা পরিষদে ঢুকলে তাকে চাকু মারার হুমকি দেয়া, মিথ্যা ছিনতাই মামলা দেয়া, দৈনিক ¯পন্দন ও দৈনিক মানবজমিনের চৌগাছা সাংবাদদাতা বাবুল আক্তারকে সোনালী ব্যাংকের মধ্যে হুমকি দেয়া, দৈনিক কালবেলা ও প্রজন্ম ৭১ এবং দৈনিক জন্মভূমি পত্রিকার চৌগাছা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শ্যামল দত্তকে তার দোকানে ডেকে নিয়ে মারতে যাওয়াসহ নানা অভিযোগ রয়েছে উজ্জলের বিরুদ্ধে।

বিবৃতিকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি বিএম হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ স¤পাদক এম এ রহিম, বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক, সাংগঠনিক স¤পাদক শ্যামল দত্ত, দপ্তর স¤পাদক রায়হান হোসেন, সাংস্কৃতিক স¤পাদক ড. আব্দুস শুকুর,ক্রীড়া স¤পাদক এম এ মান্নানসহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ। সর্বশেষ ৫ আগস্টের পর চৌগাছার জগন্নাথপুরে আওয়ামী লীগ কর্মী মার্ডারের ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার ব্যক্তি এই উজ্জলের মামাতো অথবা ফুফাতো ভাই। এই হত্যার ঘটনায় উজ্জ্বল নিহতের স্ত্রীকে বাদি করে চৌগাছা থানায় মামলা করতে নিয়ে যায়। থানার তখনকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মেহেদী যারা ঘটনা ঘটিয়েছে শুধু তাদের নামে মামলা করেন। এমনকি তখন যশোরের সার্কেল এসপি পর্যন্ত তাদের বলেন যারা ঘটনা ঘটিয়েছে তাদের নামে মামলা করেন। তবুও তারা ক্ষ্যান্ত না হয়ে এই উজ্জ্বল বলেন আমরা আসামী দেবো। পারলে আপনারা নাম বাদ দেন।এরপর চা দোকানী বিএনপি কর্মী উপজেলার জগন্নাথপুর গ্রামের এম ইলিয়াস আলী, গরীবপুরের লিটন হোসেনসহযারা ঘটনার সাথে নূন্যতম জড়িত না এমন ছয়/সাত জনকে সেই হত্যা মামলায় আসামি করে। পরে তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সারেন্ডার করলে উজ্জ্বল তদবির করিয়ে তাদের রিমান্ডের নেওয়ার ব্যবস্থা করেন।বিবৃতিতে সাংবাদিক আজিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশসহ উজ্জলের সকল অপকর্মের নিন্দা জানান সাংবাদিক নেত্রীবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit