বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে জামায়াতের মোটরসাইকেল শোডাউন ও স্বাগত মিছিল

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : আগামী বুধবার ,২৬ ফেব্রুয়ারি পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশাল মোটরসাইকেল শোডাউন ও স্বাগত মিছিল হয়েছে।

ডা. শফিকুর রহমানের ২৬ ফেব্রুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম,আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে শনিবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুরে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা মোঃ ইউনুস আলী খাঁনের নেতৃত্বে প্রায় দুই শতাধীক মোটরসাইকেল নিয়ে উপজেলার বলরামপুর ইউনিয়ন থেকে শোডাউন শুরু করে পর্যায়ক্রমে উপজেলার রাধানগর, মির্জাপুর,ধামোর, তোড়িয়া ইউনিয়ন হয়ে আলোয়াখোয়া ইউনিয়ন প্রদক্ষিণ করে ।

পরে ২৬ তারিখের বিশাল জনসভা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে এবং ডা.শফিকুর রহমানের পঞ্চগড় আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত একটি মিছিল উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয় হতে বের হয়ে ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দরা বিশাল মোটরসাইকেল শোডাউন ও মিছিল করে আটোয়ারীতে ইতিহাস সৃষ্টি করলো। শোডাউন ও মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ছাত্র শিবিরের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, শুভাকাঙ্খী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit