শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

রাশিয়ার হামলা প্রতিরোধে পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের বাধ্যতামূলক অস্ত্র প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধ পরিকল্পনার অংশ হিসেবে পোল্যান্ডের স্কুল শিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। শিশুরা এই প্রশিক্ষণ উপভোগ করছে, আর তাদের অভিভাবকরাও এতে গর্বিত।

পোল্যান্ডের স্কারশেভের নিকোলাউস কোপার্নিকাস প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ রয়েছে। বিদ্যালয়টিতে বিভিন্ন মতাদর্শ স্বাভাবিকভাবে গ্রহণ করা হলেও ব্যায়ামাগারে এক ভিন্নধর্মী দৃশ্য দেখা যায়—১৩ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শিখছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইভা গোলিনস্কা বলেন, “পোলিশ বিদ্যালয়গুলোতে এটি এখন বাধ্যতামূলক বিষয়। এখানে শিক্ষার্থীদের শুধু অস্ত্র একত্রিকরণ এবং পরিচালনা শেখানো হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি তুলে ধরে বলেন, পোল্যান্ড নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ায় নাগরিকদের দ্রুত অস্ত্র চালানো শেখানো হচ্ছে।

স্কারশেভের মেয়র ইয়াসেক পাউলি বলেন, “তারা গুলি চালানোর জন্য খুব ছোট নয়। অন্যান্য ক্রীড়ার মতো গুলি চালানোর আগ্রহও অল্প বয়স থেকেই গড়ে ওঠে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব শিক্ষার্থীর জন্য আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দিয়েছে।”

তবে শিক্ষার্থীরা বাস্তব গোলাবারুদ ব্যবহার করে না। তারা লেজার প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ নেয়, যেখানে সবুজ আলো মানে গুলি লক্ষ্যে লেগেছে। এই পদ্ধতির উদ্ভাবক ক্রজিসটফ পাপাদিস বলেন, “পোল্যান্ডে প্রায় ১৮ হাজার বিদ্যালয় রয়েছে। প্রতিটির জন্যই সুরক্ষা প্রশিক্ষণের অংশ হিসেবে এই সরঞ্জাম নিশ্চিত করা হবে।”

মাত্র তিন মাস আগেও পোল্যান্ডে অস্ত্র প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল না। তবে এখন এটি বাধ্যতামূলক হওয়ায় অভিভাবকরাও সন্তুষ্ট। অভিভাবক মনিকা স্টোলিনস্কা বলেন, “আমরা গর্বিত যে আমাদের শিশুরা ইতিহাসের সঠিক পথে থাকতে চায়। তারা দেশ রক্ষায় আগ্রহী এবং দেশপ্রেমিক হতে চায়।”

অন্য এক অভিভাবক আলিনা লাবুৎস্কার বলেন, “আমার মেয়ে ১৪ বছর বয়সী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমি মনে করি, সে ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম এবং কী করতে চায় জানে।”

অস্ত্র ব্যবসায়ী ক্রজিসটফ গংশর বিদ্যালয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণকে পোল্যান্ডের অস্ত্রবান্ধব সমাজের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, “আমাদের দেশে আগ্নেয়াস্ত্র পাওয়া তুলনামূলকভাবে সহজ। বর্তমানে সম্ভবত ইউরোপের অন্যতম উদার অস্ত্র আইন রয়েছে এখানে। এখন পোল্যান্ড বৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার সুযোগ দিয়েছে, আর বন্দুকের লাইসেন্স পাওয়া প্রায় ড্রাইভিং লাইসেন্সের মতোই সহজ।”

এই বাধ্যতামূলক প্রশিক্ষণ ইউরোপে একদম অনন্য। ভবিষ্যতে পোল্যান্ডকে রক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রস্তুত রাখতে চায় দেশটি। যদিও শিশুরা আপাতত এটাকে মজার একটি কার্যক্রম হিসেবেই নিচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে, নিউজ উইক 

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit