শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফিই কি ওয়ানডে ক্রিকেটের কফিনে শেষ পেরেক?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টানা দ্বিতীয় দিনে বেশিরভাগ গ্যালারি ফাঁকা দেখা যাওয়ায় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যকার গ্রুপ ‘এ’ ম্যাচের সময়ও দেখা যায় দর্শক-শূন্য গ্যালারি। ভারত তো বটেই, বাংলাদেশের ম্যাচেও এমন দৃশ্য বেশ বিরল।

শুধু দুবাই নয়, আগের দিন করাচির ন্যাশনাল স্টেডিয়ামেও পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে দর্শকসংখ্যা ছিল বেশ কম। অথচ এটি ১৯৯৬ সালের পর পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আইসিসি টুর্নামেন্ট, তাও আবার ম্যাচটায় খেলছিল পাকিস্তান। বিষয়টি নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে দেখে ভালো লাগছে… ১৯৯৬ সালের পর প্রথম বড় ইভেন্ট… কিন্তু স্থানীয়দের জানানো হয়নি নাকি? গ্যালারিতে দর্শক কোথায়?’

এদিকে আইপিএলের জনক হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান ললিত মোদি ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নই তুলে বসেছেন। ভারত-বাংলাদেশ ম্যাচের ফাঁকা গ্যালারির ছবি শেয়ার করেছেন তিনি। এক্সে করা সেই পোস্টে তিনি লিখেছেন, ‘এটা যদি আইপিএলের ম্যাচ হতো, তাহলে গ্যালারি এমন খালি থাকত না। ওয়ানডে ফরম্যাট কি দর্শকদের জন্য গুরুত্ব হারিয়ে ফেলছে? আপনার কী মতামত? ওয়ানডে বাদ দিয়ে কি বেশি টেস্ট ক্রিকেট হওয়া উচিত?’

ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা অনেকদিন ধরেই কমছে। তার প্রমাণ ২০২৩ বিশ্বকাপেই দেখা গেছে। ভারত বাদে বাকি বেশিরভাগ ম্যাচেই গ্যালারি ফাঁকা দেখা গেছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। এমন মর্যাদাপূর্ণ সব টুর্নামেন্টও যদি দর্শক টানতে না পারে, তাহলে এটি ও ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit