শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৩২ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে আরও ১ হাজার ৫১ জনকে। সবমিলিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৫৮৩ জন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ১ হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি ‍পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক এই অভিযান শুরু হয়।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit