বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

‘ভয়াবহ দুর্ঘটনা’ থেকে আদনানকে বিয়ে করি: পপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে পপি বলেন, আমার কোনো বিয়ে করার পরিকল্পনা ছিল না। ‘ভয়াবহ দুর্ঘটনা’ থেকে আদনানকে (জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল) বিয়ে করি।

পপি আরও বলেন, সালটা ছিল ২০১৯। অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। থানায় জিডি করি। আমাকে রমনা থানায় ডাকা হয়। পারিবারিক বন্ধু আদনানকে সাথে নিয়ে যাই। থানায় গিয়ে দেখি আমার ভাই-বোনেরা। জীবন নিয়ে তখন আতঙ্কিত হয়ে পড়ি।
 
আফসোস করে তিনি বলেন, আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ। অথচ আমার সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে জটিলতা তৈরি করছে আমারই পরিবার। মুহূর্তেই তখন মনে হলো, কারো কাছেই আমি নিরাপদ নই।
 
স্বামী আদনান প্রসঙ্গে এ নায়িকা বলেন, ওই কঠিন সময়টাতে আদনান আমাকে ছায়ার মতো আগলে রাখে। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, আমি আছি, নো টেনশন।
 
এরপর তিনি বলেন, ২০২০ সালে আবারও আমার সম্পত্তি নিয়ে পারিবারিক কলহের তৈরি হয়। অনেক কষ্টে পুলিশের সহায়তায় আমার জায়গা-জমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট উদ্ধার করি। এরপর জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে যাই। আমার সামনে তখন দুটি পথ খোলা ছিল। এক আত্মহত্যা, দুই পরিবারের সদস্যদের হাতে খুন হওয়া।
 
বিয়ের কারণ জানিয়ে পপি বলেন, তখন আদনানকে পাশে পাই। ওর কারণেই কোনো জটিলতা আমাকে তখন স্পর্শ করতে পারেনি। পরিস্থিতি এমন পর্যায়ে এক সময় চলে যায়, যে আদনান আর আমি বাধ্য হই বিয়ে করতে।
 

বিয়ের মুহূর্তের কথা মনে করে এ অভিনেত্রী বলেন, ২০২০ সালের নভেম্বরে আদনানকে বিয়ে করি। আমাদের সাত বছরের পরিচয়। পরিচয়ের তিন বছরের মাথায় আমাদের বিয়ে হয়। বিয়েতে আত্মীয় স্বজন সবাই ছিলেন। কিন্তু মাকে ডাকিনি। কারণ তিনি কখনই চাইতেন না আমি বিয়ে করে সংসারী হই।

বিয়ের পর ধানমন্ডির বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতে শুরু করেন পপি। স্বামী যেভাবে চেয়েছেন, সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। এখন আর সিনেমায় কাজ করতে চান না তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। তার ভাষায়, আমি স্বামী, সংসার নিয়েই সুখে থাকতে চাই।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit