শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনার গাড়িচালকের ছেলে রুবেল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর গাড়িচালকের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

এডিসি জুয়েল বলেন, রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। ভোরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে পারে।

এর আগে শেখ হাসিনার গাড়িচালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি একটি পোস্ট দেন।

সেখানে তিনি জানান, ছাত্রলীগ নেতা রুবেল (শেখ হাসিনার ড্রাইভারের ছেলে) গণভবন কোয়ার্টার, আদাবর, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পেয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতে তিনি ষড়যন্ত্র করছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit