শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

কাতারে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : চিকিৎসক, প্রকৌশলী, আইটি পেশাদার ও নার্সসহ বাংলাদেশি পেশাদারদের নিয়োগ করার জন্য কাতার সরকারের প্রতি আজ সোমবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এ প্রসঙ্গে তিনি কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যাতে তারা সম্ভাব্য নিয়োগের জন্য পেশাদারদের সাথে দেখা করতে পারেন।

আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাস্কাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) চলাকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সাথে বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এই আহ্বান জানান।

বৈঠককালে, পররাষ্ট্র উপদেষ্টা কাতার সরকারকে তার দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

পররাষ্ট্র উপদেষ্টা কাতারের বিনিয়োগকেও স্বাগত জানান এবং উভয় নেতা বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করার জন্য কাতারের বেসরকারি খাত থেকে বাংলাদেশে সফরের গুরুত্ব তুলে ধরেন।

দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ‘সামুদ্রিক অংশীদারিত্বের নতুন দিগন্তে যাত্রা’ প্রতিপাদ্য নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণ করেন। মো. তৌহিদ হোসেন আগামীকাল দেশে ফিরবেন।

সূত্র : বাসস

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit