মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

আটোয়ারীতে শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভা ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির অবহিতকরণ সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের বরাদ্দ ও বিভাজন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে সভা দু’টি অনুষ্ঠিত হয়।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাত ০০.০১টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিত রাখা, উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ বাংলা বর্ণমালা দ্বারা সজ্জিতকরণ, উপজেলা মডেল মসজিদে কুরআনখানি ও দোয়া , ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ,মন্দির,গীর্জায় বিশেষ মোনাজাত /প্রার্থনা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি সমুহ বাস্তবায়নের জন্য মূল কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে একই সভায় গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূচির কাবিখা, কাবিটা, টিআর ও এডিপি বরাদ্দ ও বিভাজন নিয়ে প্রকাশ্য ও উম্মুক্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ শাফিউল মাজলুবিন রহমান। বরাদ্দ ও বিভাজন নিয়ে দাপ্তরিকভাবে উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ. দা.) মোঃ জিয়াউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী হৃষিকেশ রায়।

বিভিন্ন সমস্যা সমাধানের আবেদন জানিয়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, বিএনপি প্রতিনিধি মোঃ আব্দুল্যাহেল বাকী, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম(কচি), আবু তাহের মোঃ দুলাল। এ সময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, সেক্রেটারী মাও  মোঃ খাদেমুল ইসলাম, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আবু হাসান বাবু , বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit