মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ফের ৫ দিনের রিমান্ডে শাকিল-ফারজানা দম্পতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ঢাকার মিরপুরে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং একই টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এ নিয়ে এই সাংবাদিক দম্পতির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।

মহানগর দায়রা জজ পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শাকিল ও ফারজানাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

একই মামলায় ৩ দিন করে রিমান্ড আদেশ দেয়া হয়েছে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ১৪৯ জনকে মামলা আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানার দায়ের করা পোশাকশ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁদের ২২ আগস্ট চার দিনের রিমান্ডে দেওয়া হয়।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit