সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

মাদারীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের শিবচরে বেপরোয়া বালুর ড্রাম ট্রাকের চাপায় লিমন বেপারী (২১) ও নয়ন (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিমন বেপারী দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে। তারা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গ্যারেজ বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। এসময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন।

পরে নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজন ঢাকায় নেওয়ার পথে মারা গিয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit