বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

জাতীয় দলে ফিরছেন এমবাপে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : নেশনস লিগের গ্রুপ পর্বে কিলিয়ান এমবাপেকে ছাড়াই খেলতে নেমেছিল ফ্রান্স। কিন্তু তিনি জাতীয় দলের জার্সিতে ফিরছেন মার্চে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ে দেশম।

গতকাল শুক্রবার ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপেতে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

দেশম বলেন, ‘অবশ্যই সে (এমবাপে) ওই দলে থাকবে। কেন থাকবে না? হ্যাঁ, নির্দিষ্ট কিছু কারণেই (গত দুই স্কোয়াডে সে ছিল না), তবে সামনে তাকে ঘিরে (অনাকাঙ্ক্ষিত) কিছু না ঘটলে, সে আগামী মাসের দলে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এমবাপের ব্যক্তিগত জীবনে ও ক্যারিয়ারে জটিল একটা সময় কেটেছে, তারপরও সে ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ। সে পুরো ফিটনেস ফিরে পেয়েছে, এবং মাঠেই তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার নিজের চিন্তাভাবনাতেও বিষয়গুলো পরিষ্কার।’

আগের দুই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এমবাপেকে দলে না রাখার কারণও ব্যাখ্যা করলেন দেশম। আলাদা করে বললেন, পিএসজির ছেড়ে গত গ্রীষ্মে এমবাপের রেয়ালে যোগ দেওয়ার কথা। নতুন ঠিকানায় মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়ার ভাবনাও তাকে জাতীয় দলে না নেওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করলেন কোচ।

তিনি বলেন, ‘কিছু ছুটি, অল্প পরিসরে প্রস্তুতি, প্যারিসে ছয়টি জটিল মাস, পিঠের ব্যথা, ইউরোতে নাক ভেঙে যাওয়া-এই বিষয়গুলো অবশ্যই তার (এমবাপে) শরীর ও মনের ওপর প্রভাব ফেলেছিল, মাদ্রিদের মানিয়ে নেওয়ার কারণ তো আছেই। এতে কিছুটা সময় লেগেছে। তবে সবকিছু এখন ঠিক হয়ে গেছে, কারণ সে প্রয়োজনীয় সবকিছু করেছে।’

ফ্রান্স জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে। তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। 

ফ্রান্সের জার্সিতে ৮৬ ম্যাচে ৪৮ গোল করেছেন এমবাপে। তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। প্রাথমিকভাবে রিয়াল মাদ্রিদে সমস্যা হলেও ২৬ বছরের মহাতারকা ইতিমধ্যে ছন্দ ফিরে পেয়েছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৫ ম্যাচে মোট ২৩ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর যোগ্যতা অর্জন পর্বে ম্যানচেস্টার সিটির সিটির বিরুদ্ধেও গোল করেছিলেন এমবাপে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit