মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

‘অযোগ্য কেউ শাসন করবে এমন বাংলাদেশ চাই না’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : দেশে আর কোনো অযোগ্য লোকের শাসন চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ৭৭তম ইসা‌লে সওয়াব মাহফিলে বক্তব‌্য প্রদানকা‌লে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না- যেখানে আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়; তাদের জেলে ঢুকানো হয়; কোরআন-হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না; যেখানে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দুর্নীতি-রাহাজানি, গুম-খুন, হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কি কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজের থেকে ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন, তদবির কোনো ভালো জিনিস না, আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ-সুবিধা নিবেন, সেটাও এক ধরনের অপরাধ।

তি‌নি আরও ব‌লেন, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে, তারা আপনাদের কর্মচারী, আপনাদের কর্মচারী থেকে যদি একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকায় বিক্রি হয়ে যান, তাহলে আপনাদের যে আমানত রয়েছে, এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমরা সারা বছর, পাঁচ বছর দশ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব, কিন্তু আপনাদের আপনার হাতে যে একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে পাঁচ বছরের অপশাসনের জন্য, দশ বছরের অপশাসনের জন্য এর দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, নেতাকে দোষ দেওয়ার আগে, আমরা নিজের কাছে আগে প্রশ্নবিদ্ধ হবো, আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হবো।

হাসনাত বলেন, আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথানত কইরেন না। আপনারা কখনো সুদের কাছে মাথা নত কইরেন না। আমরা ছোট ছোট মানুষ আমাদের বয়স ২৫ বছর ২৭ বছর, এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি, এখনো পর্যন্ত বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে, এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি, আমাদের ভুল হলে আপনারা দেখবেন আমরা সেটা থেকে শিখব, এবং আপনাদের দেখানো পথে বাংলাদেশটাকে এগিয়ে নিব।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit