মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বৈঠক করবে বিএনপি। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে বিএনপি।

শায়রুল কবির জানান, শনিবার বিকেলে ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit