মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সীমান্তে ঢুকে ৫ কৃষককে মারধর, ধাওয়ায় পালাল বিএসএফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ী নাওডাঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কয়েকজন কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০ এস এর কাছে এই ঘটনা ঘটে।

বিএসএফের মারধরে ৫ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতের নারায়ণগঞ্জ ১৩৮ ব্যাটালিয়নের ১২ থেকে ১৩ জন বিএসএফ সদস্য। এ সময় মাঠে থাকা স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর লাঠিচার্জ করে।

এসময় আহত হন- কৃষ্ণানন্দ বকসী গ্রামের ইসরাইল হোসেনের পুত্র মো. শামসুল, খোকা মিয়ার পুত্র জাবেদ আলী, আবুল কাশেমের পুত্র তাজুল ইসলাম, মুকুল মিয়ার পুত্র মো. রিপন ও মো. মান্নানের পুত্র কাশেম আলী।

এ ঘটনায় স্থানীয়রা লাঠি নিয়ে সীমান্তে আসলে উত্তেজনা শুরু হয়। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম বলেন, ‘দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের ভিতরে এলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করে।’

আরেক বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘বিএসএফরা স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’

গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন বলেন, গ্রামবাসীদেরকে বিএসএফের মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম বলেন, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।

কিউএনবি/অনিমা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit