সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

গিফট নিতে নয়, বই কিনতে এসেছি: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : বাংলা একাডেমিতে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি ইসলামী ছাত্র শিবির কর্তৃক আইসিএস পাবলিকেশনসহ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বই কেনেন।বৃহস্পতিবার বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বইমেলায় যান জামায়াত আমির।  

এসময় ড. ফারুক হোসেন সম্পাদিত ৩৬ জুলাই ছাত্র-জনতার বিজয় ফ্যাসিবাদের পতন বইটি কিনতে গেলে স্টল কর্তৃপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান থেকে বইয়ের দাম নিতে অস্বীকৃতি জানান। পরে আমিরে জামায়াত সম্মতি না দিলে স্টল কর্তৃপক্ষ বলেন আমরা বইটি গিফট করতে চাই। এতেও তিনি সম্মতি না দিয়ে বলেন, গিফট নিতে নয়, আমি বই মেলায় এসেছি বই কিনতে! আমিরে জামায়াতের এ কথা শুনে আশপাশের লোকজন অবাক হয়ে যায়।

উপস্থিত লোকদের ধারণা ডা. শফিকুর রহমান কি সত্যি টাকা দিয়ে বই কিনবেন?- হ্যাঁ তিনি পাঞ্জাবীর পকেট থেকে টাকা বের করে দিয়ে বললেন বইটির প্রকৃত মূল্য রেখে অবশিষ্ট টাকা ফেরত দেন। এসময় তার সঙ্গে উপস্থিত জামায়াতে ইসলামীর আরেক নেতা বইয়ের মূল্য পরিশোধ করতে চাইলে সেই টাকাও ফেরত দিতে বলেন আমিরে জামায়াত। তিনি বলেন, বাংলাদেশের কোনো স্থানে কোনো বৈষম্য থাকতে পারবে না, থাকবে না। প্রত্যেককে নিজের সংস্কারের মধ্য দিয়ে বৈষম্য দূর করতে হবে।

এর আগে আমিরে জামায়াত বইমেলা পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারি মাস বাংলার জনগণের হৃদয়ে স্মৃতি বিজড়িত হয়ে আছে। যারা মায়ের ভাষার অধিকার আন্দোলনের জন্য লড়াই করে জীবন দিয়েছিলেন তাদের স্মরণেই একুশে বইমেলা। মাতৃভাষা বাংলা ভাষার স্বীকৃতির জন্য যারা জীবন দিয়েছে, মহান মুক্তিযুদ্ধে এবং ফ্যাসিবাদ স্বৈরশাসক থেকে জাতিকে মুক্ত করতে যারা অকাতরে জীবন উৎস্বর্গ করে দিয়েছে, যারা আহত ও পঙ্গত্ববরণ করেছে সব বীর সেনাদের স্মরণ করে তিনি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে, স্মরণ রাখবে। যেই জাতি নিজের অতিত ও ঐতিহ্যকে স্মরণ করে সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে।

এসময় আমিরে জামায়াত নিজেও ভাষা আন্দোলনের শহিদ, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আহতদের সুস্থতা কামনা করেও তিনি দোয়া করেন। তিনি মেলায় আগত দর্শানার্থীদের উপস্থিতি দেখে বলেন, এটি একটি উৎসবমুখর বইমেলা। বইমেলায় সার্বিক নিরাপত্তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জান ও মালের সুরক্ষা নিশ্চিতে প্রশাসনকে নাগকিরদেরও সহযোগিতা করতে হবে।

আমিরে জামায়াত বইমেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম ফরহাদ, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit