রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোমর উদ্দিন বেপারী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।নিহত আব্দুর রহিম বিপ্লব (২৮) একই ওয়ার্ডের নজির আহমদ বেপারি বাড়ির ফজলুল হক চৌধুরীর ছেলে।
   
পুলিশ স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয় রহিম। আসরের নামাজের আযান দিতে মসজিদের ইমাম মসজিদে ঢুকলে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন,ভিকটিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজ এলাকার মসজিদে সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।  

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit