বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

দয়া করে আমাকে ‘রাজা’ ডাকবেন না: বাবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই পাকিস্তানি তারকা বাবর আজম। বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়ায় পাকিস্তানের রেকর্ড জয়ের দিনেও ব্যর্থ তিনি। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার অবিশ্বাস্য সেঞ্চুরির দিনে সাবেক অধিনায়ক করতে পেরেছেন মাত্র ২৩ রান।

এ নিয়ে বাবর বলেন, ‘দয়া করে আমাকে রাজা ডাকবেন না। আমি রাজা নই। এখনো সে পর্যায়ে যেতে পারিনি। এখন আমার ওপর নতুন দায়িত্ব (ইনিংস ওপেন করা) এসে পড়েছে।’সাবেক এই অধিনায়ক জানান, ব্যাটিংয়ে নামার সময় ভালো ইনিংস খেলার মানসিকতা থাকে তার। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে, সাম্প্রতিক সময়ে ইনিংস ভালোভাবে শেষ করতে সমস্যা হচ্ছে।

বাবর বলেন, ‘যখন ইনিংস বড় হয়, তখন আমি ম্যাচ ও পিচের ভালো একটা অনুভূতি পাই’। সতীর্থ রিজওয়ান ও সালমানের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘এ ধরনের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়ায়।’নিজের ফর্ম সম্পর্কে বাবর বলেন, ‘আমি সেরাটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু ইদানিং সেট হওয়ার পরও বড় ইনিংস খেলতে পারছি না। আমি নিজেই নিজের সঙ্গে আলোচনা করি, কীভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়।’

একই সঙ্গে ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটার জোর দিয়ে বলেন, ‘অতীতের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবা উচিত নয়। আমি অতীতের পারফরম্যান্স নিয়ে চিন্তা করলে ভবিষ্যতে ভালো খেলতে পারবো না। আগের দিন যা হয়েছে, সেটা অতীত। প্রতিদিন নতুন পরিকল্পনা ও মানসিকতা নিয়ে নামতে হয়।’উল্লেখ্য, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit