বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টে এটিই বাংলাদেশের সেরা অর্জন। এবার সেমিফাইনাল নয়, টাইগার অধিনায়ক শান্ত বললেন, এবার ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’ 

তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’

সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, হট ফেবারিট ভারত ও শক্তিশালী নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে টাইগাররা। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit