মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

যমুনা সেতুতে আজ থেকে ট্রেন চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : বহু প্রত্যাশিত রেলসেতুতে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্যে দিয়ে যমুনা সেতুতে ইতি ঘটতে যাচ্ছে ট্রেন চলাচলের।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে নিয়মিত ট্রেন চলবে নবনির্মিত এই রেল সেতুতে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দিবে এই সেতু দিয়ে।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুরর রহমান বলেন, সকাল ১০টায় ওই ট্রেন যমুনা রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারণ করা হয়েছে। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেলসেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল করবে।

তবে আগামী ১৮ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। নতুন এ রেলসেতু চালুর সঙ্গে সঙ্গে বুধবার থেকেই বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে।

এদিকে, এই শুভ যাত্রায় এর নির্মাণযজ্ঞে সম্পৃক্তরা উচ্ছ্বাসিত। দেশের বৃহৎ এই কর্মযজ্ঞে নিজেরা সম্পৃক্ত হয়ে ইতিহাসের সাক্ষী হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

উল্লেখ্য, ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের শেষ দিকে শুরু হয় ৪.৮ কিলোমিটার দৈর্ঘের যমুনা রেলসেতু নির্মাণ কাজ।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit