শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বইমেলায় সুজন সুপান্থ’র ‘এইরূপে প্রেম ফোটে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ Time View

সাহিত্য ডেস্ক : বইমেলায় স্বপ্ন’৭১–এর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইমেলায় স্টল নম্বর ১৯০। একই স্টলে পাওয়া যাচ্ছে লেখকের মুক্তগদ্যের বই ‘নীল সার্কাসের ঘোড়া’ ও ‘মেঘের ভেতর মীন’। গত বছর ‘নীল সার্কাসের ঘোড়া’ মুক্তগদ্যের বইটি বিপুল পাঠকপ্রিয়তা পায়।

‘এইরূপে প্রেম ফোটে’ বইটির প্রচ্ছদ করেছেন মাহফুজ রহমান। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ২৫ শতাংশ কমিশনে ১৫০ টাকায় ‘এইরূপে প্রেম ফোটে’ পাওয়া যাচ্ছে। বইমেলা ছাড়াও রকমারি ডটকমে অর্ডার করেও বই সংগ্রহ করা যাবে।
‘এইরূপে প্রেম ফোটে’ বইটি নিয়ে সুজন সুপান্থ বলেন,
যে মানুষ একবার প্রেমে পড়ে, সে আর ফেরে না কখনো। ফেরে অন্য কেউ। সেই অন্য কেউ হয়ে দেখেছি—দ্বিধা-দ্বন্দ্ব ও দুঃখ পেরিয়ে সামনে এসে দাঁড়ায় বুক ঝিম হওয়া প্রাচীন হাওয়া। সে কি কেবলই হাওয়া? প্রেম নয়?

তাহলে কী রূপে ফোটে প্রেম?—উড়ে চলা এই রহস্যের উত্তরীয় জড়িয়ে দেখুন, কীভাবে প্রেমিক-প্রেমিকার হাত ধরে নিশ্চিন্তে পেরিয়ে যাচ্ছেন বড় রাস্তার জেব্রাক্রসিং…।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘মেঘের ভেতর মীন’; ২০২৪ সালে ‘নীল সার্কাসের ঘোড়া’ নামে সুজন সুপান্থ’র দুটি মুক্তগদ্যের বই প্রকাশ হয়। ২০১৩ সালে তার প্রথম কবিতার বই ‘বুকের ভেতর বাবুই–বাসা’; ২০১৪ সালে ‘পাখিদের রাশিফল’ও ২০১৮ সালে ‘বিষণ্ণ জোকারের হাসি’ নামে তিনটি বই প্রকাশ হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit