সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠক বসেন বিএনপির তিন নেতা।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন— ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন।

অন্তর্বর্তী সরকার আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী রোডম্যাপের বিষয়ে কিছু জানাতে পারে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

“আমরা যেটা বিশ্বাস করি, গণতান্ত্রিক ব্যবস্থা সহজ হয়ে যাবে যদি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়” যোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে কথা বলেছি। আমরা বলেছি এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছে যে তারা এ নিয়ে কাজ করছেন”।

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা অতীতে অনেক অভিযান দেখেছি। সেই ধরনের কোন পুনরাবৃত্তি না হয়, এটা নিয়ে কোন যেন সমস্যা তৈরি করা না হয় এ কথাগুলো জোরের সাথে বলেছি”।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না। আমরা এ ব্যাপারে কোন কোনভাবেই একমত হবো না”।

এদিন সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit