বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আট

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অপারেশন ডেভিল্ট হান্ট” অভিযানের ঘোষণার পর খাগড়াছড়ি জেলার গুইমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।  শনিবার (৮ ফেব্রুয়ারি)  রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বড় পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃতরা হচ্ছে গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মোঃ সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল। আটক ৪ জনই ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত। এর মধ্যে সোহাগ মিয়া বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। 

গুইমারা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান,তাদের বিরুদ্ধে  গুইমারা থানায় ১৯০৮ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit