শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

পাকিস্তানি টিকটকারের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সীমা গুলের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে টিকটকে ‘সাইকো আরবাব’ নামেই পরিচিত ছিলেন তিনি। প্ল্যাটফর্মটিতে তার অনুসারীর সংখ্যা প্রায় ৯ লাখ।

২২ বছর বয়সী এই টিকটকার পাকিস্তানের পেশাওয়ার প্রদেশের বাসিন্দা তিনি। সেখানকার খাইবার পাখতুনখোয়ারের মেট্রোপলিটনের ওয়ারসাক রোড এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে।

পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তরুণী টিকটকারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। একইসঙ্গে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত পরবর্তী প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে।

প্রাথমিক ধারণা, কোনো পদার্থ অতিরিক্ত সেবন করেছিলেন সাইকো আরবাব। এ থেকে হয়তো মৃত্যু হয়েছে এই টিকটকারের। তার মৃত্যুর ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

জানা গেছে, ওয়ারসাক রোডের বাসায় থাকাকালীন টিকটকারের অবস্থা খারাপ হয়। ২০টি ঘুমের ওষুধ সেবন করেছিলেন। এ কারণেই অকাল মৃত্যু হয়েছে সাইকো আরবাবের।

স্থানীয় পুলিশ টিকটকারের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে। পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রেখেছে।

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit