রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকটরে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা মেরে মোটরসাইকেল আরোহী ২ যুবক ঘটনাস্থলেই মারা গেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসার সন্নিকটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুরাতন বাস্তপুর গ্রামের গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫) ও একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট ও নাহিদ মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তবপুরে ফিরছিল। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার সন্নিকটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা মেরে দুইজনই ঘটনাস্থলে মারা যান।

পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit