মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

গোলবন্যার ম্যাচে আর্জেন্টিনার জয়, জিতেছে ব্রাজিলও

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে জয়রথ অব্যহত রেখেছে আর্জেন্টিনা। এবার উরুগুয়েকে হারিয়েছে তারা। গোলবন্যার ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে শুরুতেই জ্বলে উঠেছিল আর্জেন্টিনা। ৫২ মিনিটের মধ্যে উরুগুয়ের জালে তিন গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। আর্জেন্টিনার হয়ে প্রথম দুটি গোল করেন ক্লদিও এচেভেরি।

এরপরও এই আধিপত্য ধরে রেখেই খেলছিল তারা। ৬৯ মিনিটেও স্কোরলাইন ছিল ৪–১। আর্জেন্টাইনদের হয়ে শেষের দুটি গোল করেন সেন্টার ফরোয়ার্ড মরিসিও কারিজ্জো। কিন্তু এরপরই যেন বদলে যায় দৃশ্যপট। বিশ মিনিটেরও কম সময়ের মধ্যে দুই গোল পরিশোধ করে উরুগুয়ে। ফলে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে ব্রাজিলও। তবে এ ম্যাচে যেন গোলের খরা ছিল! কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। পেদ্রো হেনরিকের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার লাগো দা সিলভা।

তবে ম্যাচের শেষদিকে কিছুটা নাটোকীয়তা হয়েছে। ৮৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছিল ব্রাজিল। এবারও তেমনটাই হলো। ম্যাচের ফলও গত ম্যাচের মতো ছিল।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit