স্পোর্টস ডেস্ক : পর্দা নেমেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে পেশোয়ার জালমিকে ৫ উইকেটের জয় এনে দেওয়া অ্যারন হার্ডি জিতেছেন ফাইনালের ম্যাচসেরার পুরস্কার। বল হাতে ২৭ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ৩৯ বলে ৫৬ রান করেছেন তিনি।
১৪.৪০ গড় ও ৭.২০ ইকোনমিতে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা সুফিয়ান মুকিম জিতেছেন ফজল মাহমুদ ক্যাপ। বাংলাদেশের নাহিদ রানা জিতেছেন সুপার পাওয়ার অব দ্য ম্যাচ পুরস্কার। ফাইনালের মতো পুরো টুর্নামেন্টেও পেশোয়ারের খেলোয়াড়দের পুরস্কার জেতায় আধিপত্য।

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৬,/বিকাল ৪:৩৩