মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

রিয়ালের দুর্দিনে বান্ধবী নিয়ে ইতালি ট্যুরে এমবাপ্পে, সমালোচনার জবাব দিলেন কোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩০ Time View

স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা রেস থেকে প্রায় ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে তো আরও আগেই ছিটকে গেছে লস ব্লাঙ্কোরা। দুই মৌসুম আগে অনেক প্রত্যাশা নিয়ে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর পর থেকে রীতিমতো শিরোপাখরায় ভুগছে রিয়াল। মাদ্রিদে যখন অলিখিত জরুরি অবস্থা, পেশির চোটের কারণে মাঠের বাইরে থাকা এমবাপ্পে ইতালির সার্দিনিয়া দ্বীপে অভিনেত্রী বান্ধবী এস্টার এক্সপোসিতোর সঙ্গে সময় কাটাতে গিয়ে সমর্থকদের তোপের মুখে পড়েছেন।

দলের দুঃসময়ে বান্ধবীকে নিয়ে ছুটি কাটাতে যাওয়ায় এমবাপ্পের প্রতিশ্রুতি ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠলেও প্রধান কোচ আলভারো আরবেলোয়া সমালোচনার মুখে পড়া ফরাসি তারকার পাশে দাঁড়িয়েছেন। এই বিতর্ক এমন সময়ে শুরু হয়েছে যখন ফরাসি ফরোয়ার্ড কঠিন সময় পার করছেন। সম্প্রতি রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে তিনি চোট পান। বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে তিনি বদলির অনুরোধ করার পর পরীক্ষায় নিশ্চিত হয়, তার বাঁ পায়ের সেমিটেন্ডিনোসাস মাংসপেশিতে ক্ষত রয়েছে। ফলে মৌসুমের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আগামী সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সেলনার বিপক্ষে ম্যাচের জন্য মাদ্রিদ মরিয়া হয়ে তাকে ফিরে পেতে চাইছে। কারণ সেই ম্যাচে জিততে না পারলে চিরপ্রতিদ্বন্দ্বীরা লা লিগা শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলতে পারে। গতরাতে (৩ মে) রিয়াল এমবাপ্পেকে ছাড়াই এস্পানিওলকে ২-০ গোলে হারায়। আরসিডিই স্টেডিয়ামে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র জোড়া গোল করে লস ব্লাঙ্কোদের জেতান। ম্যাচ শেষে এমবাপ্পের ছুটি নিয়ে ক্লাবের অবস্থান জানতে চাইলে আরবেলোয়া বলেন, চোট পাওয়া খেলোয়াড়দের সব পরিকল্পনাই ক্লাবের মেডিক্যাল স্টাফের তত্ত্বাবধানে হয়।
তিনি বলেন, ‘চোটগ্রস্ত খেলোয়াড়দের বিষয়ে সব পরিকল্পনা সবসময় ক্লাবের মেডিক্যাল স্টাফ দেখভাল করেন। কখন তাদের সিউদাদ রিয়াল মাদ্রিদে (রিয়ালের অনুশীলন মাঠ) যেতে হবে আর কখন নয়, সেটাও তারাই ঠিক করেন। নিজের অবসর সময়ে এমবাপ্পে অন্য যেকোনো খেলোয়াড়ের মতোই যা ইচ্ছা করতে পারে।’
এদিকে এমবাপ্পে সেরে ওঠার পথে থাকলেও ভিইসিউস দলের প্রধান ভরসা হয়ে উঠেছেন। দলের জয়ের পর আরবেলোয়া বলেন, ‘সে আবারও অসাধারণ ছিল। পুরো ম্যাচজুড়ে সে ছিল স্থায়ী হুমকি এবং সত্যিকারের বিপজ্জনক।’ সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, ‘সে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে, দুই গোল করেছে। সে ছিল দলের নেতা। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং স্বাভাবিক নেতা। তাকে দলে পেয়ে আমি খুবই সৌভাগ্যবান।’
আগামী ১০ মে স্পোটিফাই ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল চিন্তা এখন তারকাদের ফিটনেস। আরবেলোয়া দানি কারভাহালের অবস্থা নিয়েও সংক্ষিপ্ত আপডেট দিয়েছেন। তিনি বলেন, ‘এই সপ্তাহে এমবাপ্পের অবস্থা আমরা দেখব। মনে হচ্ছিল তার পুনরুদ্ধারে একটু বেশি সময় লাগবে। কারভাহালের ক্ষেত্রেও একই কথা। আমি আশা করছি মৌসুম শেষ হওয়ার আগে তাকে মাঠে দেখা যাবে।’ বার্সেলোনা ম্যাচ নিয়ে তার মন্তব্য, ‘খুব শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এটি আরেকটি বড় ম্যাচ হতে যাচ্ছে। তারা এই মুহূর্তে দারুণভাবে সবকিছু করছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৬,/বিকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit