বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

খুলে ফেলা হলো পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নামফলক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক ছাত্রী হলের নামফলক খুলে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টার সময় আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নামফলক ভেঙে ফেলে।

এ সময় শিক্ষার্থীরা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে কালো কাগজ দিয়ে ঢেকে দেয়।

উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বুলডোজার কর্মসূচির মাধ্যমে ধানমণ্ডি ৩২ নাম্বারের শেখ মুজিবের বাড়িসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিস্টের স্মৃতি চিহ্ন মুছে ফেলে বিক্ষুদ্ধ ছাত্র জনতা। এরই পরিপ্রেক্ষিতে পবিপ্রবির ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের ছাত্রীদের দাবির প্রেক্ষিতে প্রশাসন নামফলক মুছে ফেলে।

এ ব্যাপারে আবাসিক হলের শিক্ষার্থী ইসরাত নাফিসা বলেন, শিক্ষার্থীদের অনেক দিন থেকেই নাম পরিবর্তনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নামফলক মুছে ফেলা হয় এবং আবাসিক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নতুন নাম নির্ধারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরেক শিক্ষার্থী দিয়ামনি ইসলাম সাদিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাখতেই ফ্যাসিস্ট পরিবারের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে।

এ ব্যাপারে হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল হক বলেন, নামফলক ভাঙার ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি তবে ছবিতে দেখছি সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে খুলে ফেলা হয়েছে। নতুন নামের ব্যাপারে জানতে চাইলে বলেন, এখনো নতুন নাম ঠিক করা হয়নি। তবে এ ব্যাপারে একটি কমিটি গঠিত হয়েছে তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিবেন।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit