রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৫ ও নির্বাহী কমিটি গঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৯ Time View

ডেস্কনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন,ডুপডার ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অ্যালামনাই নেটওয়ার্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেন, শুধু সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে বিভাগ ও হলসহ কেন্দ্রীয় পর্যায়ে অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের কার্যক্রমের ব্যাপ্তি ও পরিসর আরও বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, ঢাবিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে অদ্যাবধি ঢাকা বিশ্ববিদ্যালয় ও দর্শন বিভাগ সম্পূরক একটি বিষয়।

দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডুপডা’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম, পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আ খ ম ইউনুস এবং ডুপডা’র সাধারণ সম্পাদক শাহ্ মো. আসাদ উল্লাহ্ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগের ৪জন কৃতী অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন অধ্যাপক ড. এ কে এম সালাহউদ্দিন, অধ্যাপক ড. আহমেদ জামাল আনোয়ার, অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া এবং অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত। এর আগে পুনর্মিলনী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘প্রাণপ্রবাহ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

এছাড়া অ্যালামনাইদের উদ্যোগে বিভাগের ৫১জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এরমাঝে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার সর্ব সম্মতিক্রমে সংগঠনের সংবিধান মোতাবেক পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী’কে সভাপতি ও ৮৯ ব্যাচের লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বৎসরের জন্যে ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

 

 

কিউএনবি ০৮.০২.২০২৫/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit