মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে রোজলিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী হিনা খানের ক্যানসার নিয়ে মন্তব্য করার পর থেকেই বিপাকে অভিনেত্রী-মডেল রোজলিন খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। লড়াইয়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে। কিন্তু সে সবই নাকি মিথ্যা। প্রচারের আলোয় থাকার জন্য নাকি ক্যানসারের ভান করছেন হিনা—এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন মডেল ও অভিনেত্রী রোজলিন। তার কারণ তিনি নিজেও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন।

রোজলিনের হয়ে তারই এক ঘনিষ্ঠ একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি তুলে ধরেন। মঙ্গলবার রাতে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, পোস্টে এমনই উল্লেখ রয়েছে। আত্মহত্যার পথ থেকে তাকে সরিয়ে আনা হয়েছে। সেই ঘনিষ্ঠ পোস্টের শেষে লিখেছেন—’রোজলিন, দয়া করে শক্ত থাকো’। এই পোস্ট নিজেও শেয়ার করে নিয়েছেন রোজলিন। পরে নিজে একটি বিবৃতি দিয়েছেন অভিনেত্রী।

সেখানে রোজলিন লিখেছেন— গতরাতে একজন আমাকে মানসিকভাবে হেনস্তা করেছে। আমার নিজেরই বহু সমস্যা রয়েছে। প্রায়ই ভেঙে পড়ি। এ ধরনের মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তিনি আরও লিখেছেন— এত ট্রোল করা হচ্ছে আমাকে। আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার নম্বর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। দয়া করে এবার আপনারা থামুন। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার।

গত বছর নিজেই অভিনেত্রী হিনা খান ঘোষণা করেছিলেন— তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। তার পর থেকে ক্যানসারের সঙ্গে তার লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। এই দেখে রোজলিন দাবি করেছিলেন— ক্যানসারের মতো অসুখের প্রভাব সাংঘাতিক। হিনা এই অসুখ নিয়ে অসততা করছেন। রোজলিন এমনকি দাবি করেন— হিনা নাকি তার চিকিৎসককে ঘুষ দিয়ে বিষয়গুলো আড়াল করছেন। এসব দাবি করার পরেই বিপাকে রোজলিন।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit