বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

‘ম্যায় হু না ২’ বানাতে ইচ্ছুক ফারাহ খান, শাহরুখ কি থাকছেন ছবিতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২৩ সালে তিন-তিনটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে কামব্যাক করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৫ সালে এসে ফের একবার ভক্তদের পাগল করতে প্রস্তুত কিং খান। একটি সাসপেন্স থ্রিলার সিনেমা ‘কিং’-এর কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা। ছেলে আরিয়ানের ডেবিউ সিরিজেও দেখা যাবে তাকে। তবে এসবের মাঝেই একটি বড় খবরে ভ্রু কুঁচকাল বাদশাহর ভক্তদের। তৈরি হতে চলেছে ‘ম্যায় হু না’।

দীর্ঘদিন পর আবার ফারহা খান ফিরতে চলেছেন পরিচালনায়। আর তার কামব্যাক প্রোজেক্ট হবে ‘ম্যায় হু না ২’। এখন প্রশ্ন হলো— তাতে শাহরুখ খান থাকবেন কিনা? শাহরুখ খান ও গৌরী খানের ব্যানার— রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি ছিল ‘ম্যায় হু না’। আর শাহরুখ খানের চার্মিং রোমান্টিক মেজাজ ও অ্যাকশন ছবিকে সুপারহিট করে তুলেছিল। পিঙ্কভিলার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ‘ম্যায় হু না ২’ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন এবং এরপরেই সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে কদিন আগে শাহরুখ খানের সঙ্গে ফের কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন ফারহা খান। অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে কথোপকথনের সময় ফারহা বলেন, আমি তো চাই কাজ করতে। অনেক দিন হয়ে গেছে একসঙ্গে কাজ করিনি। তিনি বলেন, অনেক দিন নতুন কোনো উপহারও পাইনি। 

প্রসঙ্গত, একসঙ্গে যতবার কাজ করেছেন, বলি বাদশাহর কাছ থেকে একটি করে গাড়ি উপহার পেয়েছিলেন পরিচালক ফারহা খান। ২০১৪ সালে হ্যাপি নিউ ইয়ারের পর শাহরুখ ফারহাকে একটি মার্সিডিজ এসইউভি উপহার দিয়েছিলেন। ওম শান্তি ওমের পরও একটি মার্সিডিজ এবং ‘ম্যায় হু না’র পর একটি হুন্ডাই টেরাকান উপহার দিয়েছিলেন বাদশাহ।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit