বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মনির হায়দার। এই পদে তিনি সিনিয়র সচিবের পদমর্যাদা পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মনির হায়দার।

তিনি গণমাধ্যমকে বলেন, বর্তমানে তিনি নিউইয়র্কে রয়েছেন। বিশেষ সহকারী হিসেবে নিয়োগের চিঠি পেয়েছেন। দেশে ফিরে এসে এ পদে যোগদান করবেন তিনি।

মনির হায়দার একুশে টিভি, দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা।

এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত।

বিশেষ সহকারী হিসাবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit