মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্কনিউজঃ ঢাকাবিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হল এর প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন’ এর ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ০৪ ফেব্রুয়ারী, ২০২৫ মঙ্গলবার এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জি. এস সাইদ সোহরাবকে আহবায়ক এবং শেখ মোঃ নাসিমকে সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত সদস্যগণ আহবায়ক এবং সদস্য সচিবসহ সকল সদস্যকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।

আহবায়ক : মোঃ সাইদুর রহমান (সাইদ সোহরাব)

সদস্য সচিব : শেখ মোঃ নাসিম

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ড. শামসুদ্দিন ইলিয়াস, গাজী কামরুল ইসলাম সজল, শাহীন সিদ্দিক লিটন, সুলতান মো. নাসির উদ্দিন, আবদুল আওয়াল খোকন, রশিদুল আলম আলম তালুকদার, মো. হাবিবুর রহমান, মো. নূরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, ড. শরীফুল ইসলাম দুলু, মো. মিজানুর রহমান খান, ড. মো. শওকত হোসেন, এস এম জাহাঙ্গীর কবীর, মো. আসফ কবীর চৌধুরী (শত), আইনুল হক বাবুল, ইলিয়াস খান, আফজাল রহমান (রিয়েল), তৌহিদুল ইসলাম টিটু, দেলোয়ার হোসেন, জাহিদুর রহমান, শহিদ আলমগীর, গোলাম হাফিজ নাহীন, নাহিদ হোসেন, মঞ্জুর রশীদ বিদ্যুৎ, মকবুল হোসেন পাইক, মো. ফারুক (শাসন), এম এম আবদুল্লাহ আল মামুন তুহিন, মো. বাবুল হোসেন হাওলাদার, এজমল হোসেন পাইলট।

‘হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন’ -এর ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনে অত্র হলের প্রাক্তন অনেক ছাত্রই সন্তোষ প্রকাশ করেছেন। অদূর ভবিষ্যতে গঠিত এ সংগঠনের মাধ্যমে প্রাণের সমাবেশ দেখতে চান এই হলের প্রাক্তন ছাত্রগণ।

কিউএনবি/০৫.০২.২০২৫/রাত ১১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit