বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

অনির্বাচিত সরকার কখনই জনগণের সরকার না: ডা. তাহের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। আমরা পরিষ্কার করতে চাই, সঠিক নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকারের হকদার। সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনির্বাচিত সরকার কখনই জনগণের সরকার না। এজন্য নানান অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা দেশবিরোধী ও ৫ আগস্টের চেতনাবিরোধী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহিদদের তথ্য সম্বলিত ‘২য় স্বাধীনতায় শহীদ যারা’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন ও শুভাকাঙ্ক্ষীদের মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার কুমিল্লার টাউন হল মিলনায়তনের অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সাবেক এই সংসদ সদস্য। জাতীয় প্রেস ক্লাব থেকে স্মারকটির মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

কুমিল্লায় বক্তব্যে ডা. তাহের বলেন, ফ্যাসিবাদ হটানোর সময় আমাদের কোনো বিভাজন ছিল না। কে আলেম কে জালেম, কে সাধারণ জনতা, কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কোনো বিভাজন ছিল না। সেই যুদ্ধে একটি সিদ্ধান্ত ছিল আধিপত্যবাদী হাসিনাকে হটাতে হবে। এখন আরেকটি যুদ্ধ করতে হবে। আরেকটি সিদ্ধান্ত নিতে হবে। কোনো আদর্শহীন মানুষকে আমরা ভোট দেব না। আমরা দুর্নীতিবাজ, চোরাকারবারি, লুণ্ঠনকারী, অনৈতিকভাবে অধপতিত কাউকে ভোট দেব না।

ডা. তাহের বলেন, যারা শহিদ হয়েছেন- তাদের পরিবার ও যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। অগ্রাধিকার কি হবে সরকার তা সিলেক্ট করতে পারছে না। আমরাও তাদের নানান পরামর্শ দিচ্ছি কিন্তু সেসব পরামর্শ তারা সঠিকভাবে পালন করছে না। কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

আরও বক্তব্য রাখেন- কুমিল্লা অঞ্চল টিম সদস্য আবদুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন।এছাড়া কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হানসহ ছাত্র আন্দোলন, জেলা উপজেলার জামায়াত, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন- ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরউদ্দিন আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা আল আমিন হোসাইন, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশারফ হোসাইন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit