সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

দায়িত্ব ছাড়লেন নারী ক্রিকেট দলের কোচ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছেড়েছেন হাসান তিলকরত্নে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়ে দিয়েছেন লঙ্কান কোচ। ২০২২ সালের অক্টোবরে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পান তিলকরত্নে। পড়ে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। সেই মেয়াদ শেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন তিনি।  

বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী বিভাগের ইন-চার্জ হাবিবুল বাশার ক্রিকবাজকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিলকরত্নে জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না। ’ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, তিলকারত্নের অধীনে জাতীয় দলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিল না বিসিবি।

যে কারণে চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহী ছিল না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বরং বিকল্প খোঁজার কথা ভাবা হচ্ছিল। শোনা যাচ্ছে, বিসিবি এবার দেশি কোনো কোচকে দায়িত্ব দিতে চাচ্ছে। সম্ভাব্য কোচ হিসেবে উঠে আসছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের কোচ সারোয়ার ইমরানের নাম।

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit