সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জ্যেষ্ঠতা লংঘনের অভিযোগে কমিটি থেকে পদত্যাগ বিএনপি নেতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করে গত ২ ফেব্রুয়ারি সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি।  কমিটি গঠনের দুদিনের মাথায় সেখান থেকে পদত্যাগ করলেন কমিটির এক সদস্য। অপমান করা হয়েছে—এমন দাবি করে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা।

সংবাদ সম্মেলনে আতা অভিযোগ করে বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির সব সদস্য থেকে আমি বয়োজ্যেষ্ঠ। অথচ আমাকে করা হয়েছে তিন নম্বর সদস্য, যা অপমানজনক। রাজনৈতিক ও বয়সে ছোট দুজনকে আমার ওপরে রাখা হয়েছে। এর মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এ জন্য আমি স্বেচ্ছায় আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, ‘বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন তৎকালীন সময় দলকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ছেলে ড. খন্দকার আকবর হোসেন বাবলুকে কমিটিতে রাখা হয়নি। সাবেক শিল্পমন্ত্রী সামশুল ইসলাম খাসের ছেলে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত কমিটিতে রাখা হয়নি। যা খুবই দুঃখজনক।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, সাবেক সহসভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু, জামিলুর রশিদ খান ও আব্দুল মোতালেব। মঙ্গলবার ছিল নবগঠিত আহ্বায়ক কমিটিসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি। সেখানে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ছিলেন। কিন্তু দলের কর্মসূচিতে না গিয়ে কমিটির তিন নম্বর সদস্য আতা পদত্যাগ করায় দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। অনেকেই এটাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল বলেও মনে করছেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের নির্দেশে এই কমিটি গঠিত হয়েছে। দলীয় কর্মসূচি উপেক্ষা করে তিনি পদত্যাগ করেছেন যা সমীচীন হয়নি। পদ নিয়ে অনেকের দুঃখ কষ্ট থাকতে পারে। তবে দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit