শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। ওই মামলায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit