শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম

বিপিএলে আর না খেলার হুমকি বরিশালের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে পৌঁছে গেছে ফরচুন বরিশাল। তবে শিরোপার লড়াইয়ে নামার ঠিক আগে দলটির মালিক মিজানুর রহমান রীতিমতো হুমকিই দিয়ে বসেছেন। পারিশ্রমিক বকেয়া, স্পট ফিক্সিংসহ নানা অনিয়মের সঠিক বিচার দাবি করেছেন তিনি। তা না হলে আগামী বিপিএল থেকে আর দেখা যাবে না ফরচুন বরিশালকে।

তিনি বলেন, ‘এটা কোনো কথা হতে পারে না। আমরা চাচ্ছি যে এটার বিচার হোক ও তারা শাস্তি পাক। এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের খেলোয়াড়ই হোক, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন। এটার বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না। একেবারে সোজা কথা। কারণ আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়, আর অন্যরা খেলা চালায় ফিক্সিং করে।‘

যা হয়েছে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ‘যা হয়েছে এমনটা হওয়া উচিৎ হয়নি। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিৎ ছিল তার সামর্থ্য আছে কি না। এটা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছা নেই, খুবই লজ্জাজনক ঘটনা। এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি। এবার চেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন হয়েছে।‘

তবে অনিয়মের সমালোচনা করলেও ভবিষ্যতে বিপিএলে থাকার ইচ্ছা আছে বরিশাল মালিকপক্ষের। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন তারা। মিজানুর রহমান বলেন, ‘এটা নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। তবে এই আসরে আমরা যথার্থ সম্মান পেয়েছি, বিপিএলের গভর্নিং কাউন্সিল আমাদের সঙ্গে কথা বলেছে, সময় দিয়েছে। আমরা কিছু আশ্বাসও পেয়েছি। মানুষ কাজ করতে গেলে পাঁচটির মধ্যে একটা ভুল হতেই পারে।‘

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit