সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

চৌগাছায় ইটভাটা সমিতির কমিটি গঠন সভাপতি তৌহিদ সম্পাদক চঞ্চল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইটভাটা (প্রস্তুতকারী) সমিতির কমিটি গঠন করা হয়েছে।এতে দেওয়ান তৌহিদুর রহমান তৌহিদ সভাপতি ও আব্দুল হালিম চঞ্চল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের ডিভাইন সেন্টারে উপজেলা ইটভাটা সমিতির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

এ কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এস এম সাইফুর রহমান বাবুল ও সফি উদ্দীন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মল্লিক, কষাধ্যক্ষ মারুফ হোসেন মল্লিক ও গোলাম রসুলকে নির্বাহী সদস্য করে মোট ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সমিতির সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত এই কমিটির মেয়াদ কাল হবে দুই বছর। উপজেলার ইটভাটা (প্রস্তুতকারী) সকল ভাটার মালিকরা এ সমিতির সদস্য হিসেবে থাকবেন।
কিউএনবি/অনিমা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit