বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কাদের ‘অনুতাপহীন’ ও ‘সুযোগসন্ধানী’ বললেন এরদোগান?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী-শাসিত শহরগুলোতে মারাত্মক ট্র্যাজেডি ও দুর্নীতি কেলেঙ্কারির জন্য প্রধান বিরোধী দলকে তিরস্কার ও সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি তাদেরকে ‘অনুতাপহীন’ এবং ‘সুযোগসন্ধানী’ বলে আখ্যা দিয়েছেন। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানী আঙ্কারায় এক সংসদীয় সভায় এরদোগান তার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইন প্রণেতাদের বলেন, ‘যারা কেবল তাদের নিজেদের ভবিষ্যৎ এবং সমৃদ্ধির কথা চিন্তা করে, তাদের কাছে জনগণের সমস্যা কিছুই নয়।’

তিনি প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)- এর বিষয়ে বলেন, তারা ক্ষমতার লড়াইয়ে এতটাই নিমজ্জিত যে তারা নিজেদের পকেট ছাড়া আর কিছুই দেখতে পায় না। দুই সপ্তাহ আগে প্রাদেশিক একে পার্টির কংগ্রেসে তার মন্তব্যের জন্য সিএইচপির সমালোচনার জবাবও দিয়েছেন এরদোগান।  

তিনি বলেন, ‘তারা এতে বিরক্ত ছিল কারণ তারা খুব ভালো করেই জানে যে তারা কী অবস্থায় আছে। তারা আমাদের বিচার বিভাগকে আতঙ্কিত করছে এবং হুমকি দিচ্ছে। ‘সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের প্রাচীনতম দলটি দুর্নীতি, পিকেকে সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র এবং বিচার বিভাগের সদস্যদের বিরুদ্ধে হুমকিসহ একাধিক কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit