সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

স্বামী জহির ইকবালকে নিয়ে কেমন আছেন সোনাক্ষী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : টানা ছয় বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিক জহির খানকে গত বছর বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দুজনে দুই ধর্মের অনুসারী হওয়ায় তাদের বিয়ে নিয়ে তুমুল বির্তকও হয়। তবে তাতে কান না দিয়ে বিয়ে করেন সোনাক্ষী ও জহির। তাদের বিয়েতে কোনো ধর্মীয় আচার ছিল না। ঘনিষ্ঠ পরিজনদের নিয়েই সারা হয় বিয়ের অনুষ্ঠান। 

বিয়ের পরে স্বামীর সঙ্গে কেমন কাটছে অভনেত্রীর। আর অভিনয়ই বা চালিয়ে যাবেন কিনা- সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এইসব বিষয় নিয়ে কথা বলেন লাস্যময়ী সোনাক্ষী। নিজের প্রতিটি পদক্ষেপেই জহির ইকবাল তাকে সঙ্গ দেন বলে জানান তিনি।অভিনেত্রী বলেন, ও আমার সেরা চিয়ারলিডার। আমার খুশিতে ও নিজের খুশি খুঁজে পায়। জহির এমনই। যে কোনো কাজেই সঙ্গীকে পাশে পাওয়া খুব জরুরি।

এদিকে বিয়ের পরও নিজের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, জীবনকে বিয়ে দিয়ে বিচার করা উচিত নয়। বিয়ে জীবনের একটা অংশ মাত্র। বিয়েতে জীবনে কিছু সংযোজন হয়, বিয়োগ হয় না। তাই বিয়ের পরে কাজ করবেন কি না, সেটা সম্পূর্ণই নারীদের ওপর নির্ভর করে। আমার কাছে কাজ খুব গুরুত্বপূর্ণ। আমি আমার কাজ ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই।

নিজের প্রসঙ্গে সোনাক্ষী আরও বলেন, আমি সৃজনশীল মানুষ। তাই কোনো কিছু সৃষ্টি করতে পারলে আমার খুব ভালো লাগে। তাই বিয়ের পরেও আমি কাজ করতে চাই। কিন্তু কেউ যদি কাজ না করতে চান, সেটাও ঠিক। এটা তাদের সিদ্ধান্ত।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit