শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে  তারুণ্যের উৎসব পালিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০১ Time View
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন শহর প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি ।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা – কর্মচারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, শিক্ষা অফিসার তোবারক হোসেন, রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,ওসি তদন্ত রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।  শোভাযাত্রা শেষে কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit