বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নওগাঁয় বিএনপি নেতা তুহিনের উদ্যোগে ২ হাজার শীতার্ত পেল শীতবস্ত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে পৌরসভার ৫টি ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন বলেন, শীতের তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, জেলা শ্রমীক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.টি. এম ফিরোজ দুলু, মহিলা দলের জেলা কমিটির সহ সভাপতি পারভিন বানু স্বপ্না সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit