বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আঃ লীগের যুগ্ম-সম্পাদক মোস্তাক গ্রেপ্তার

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বুধবার বেলা ১১টায় তিনি মালয়েশিয়ায় পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ও পলাতক ছিলেন।

সাবেক মেয়র মোস্তাকসহ প্রকৃত আসামীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন এজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। এ অবস্থায় আজ বুধবার বেলা ১১টায় মেয়র মোস্তাক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে আনার জন্য ইতিমধ্যেই ডিবি পুলিশের টিম রওনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit