মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বাড়তি শুল্ক প্রত্যাহার না হলে ফল আমদানি বন্ধের হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : গত ৯ জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে সরকার। বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে ফল আমদানি বন্ধ রাখবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ হুমকি দেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফারুক সিদ্দিকী। তিনি জানান, সম্পূরক শুল্কের কারণে তাদের ব্যবসায় তাদের ক্ষতি হচ্ছে।

ফারুক সিদ্দিকী বলেন, ‘বিগত সময়ে প্রতি ট্রাক ফল যেখানে একদিনে বিক্রি করা সম্ভব ছিল, এখন ৩-৪ দিনেও বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে পোর্ট থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। আবার শিপিং ও পোর্টে ডেমারেজ গুনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে মঙ্গলবার থেকে বাংলাদেশের সব স্থল ও নৌ বন্দর হতে আমদানিকৃত তাজা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশে ফল উৎপাদন হয় চাহিদার ৩৫-৪০ শতাংশ। বাকি ৬০-৬৫ শতাংশ তাজা ফল বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু শুল্ক বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit