বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইফতিখারের ব্যাটে রংপুরের লড়াকু পুঁজি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : চিটাগং কিংসের বিরুদ্ধে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রানের পুঁজি গড়েছে রংপুর রাইডার্স। শুরুর দিকে বেশ কিছু উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রংপুরের ইনিংস প্রাণ ফিরিয়েছেন ইফতিখার আহমেদ ও শেখ মেহেদী হাসান। শেষ দিকে দুজনের ব্যাটে ভর করে ১৪০ পার করেছে রংপুর।

মিরপুর হোম অব ক্রিকেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার স্টিভেন টেইলরের উইকেট হারায় রংপুর। ৭ বলে রানের খাতা খোলার আগেই দলীয় ৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান টেইলর।

সুবিধা করতে পারেননি তিনে নামা সাইফ হাসানও। ৮ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন সাইফ। সাবলীল ছিলেন ওপেনার সৌম্য সরকার। শুরুটা ভালোভাবে করলেও ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। দলীয় ৩৭ রানের মাথায় ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন সৌম্য। পাওয়ার প্লের ৬ ওভারে ৩৭ রান তোলে রংপুর, হারায় ৩ উইকেট।

এক প্রান্ত ধরে খেলতে থাকেন চারে নামা ইফতিখার আহমেদ। আরেক প্রান্তে খাবি খেয়েছেন ব্যাটাররা। ব্যক্তিগত ইনিংসে ২১ বলে ৯ রান করে বিদায় নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সুবিধা করতে পারেননি ইরফান শুক্কুরও। ২ বলে করেন ১ রান।

শেষ দিকে কিছুটা চড়াও হয়েছেন টিকে থাকা ইফতিখার, ছুঁয়েছেন ফিফটি। ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। মেহেদী অপরাজিত ছিলেন ২০ বলে ২২ রান করে।

নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রানের পুঁজি দাঁড় করায় রংপুর।

চিটাগংয়ের হয়ে দুই উইকেট তুলেছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit