শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে যুদ্ধের আঁচ, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির নেপথ্যে কী? আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাওয়ার পথেও কাঁটাতারের বেড়া! বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ নয়, স্পষ্ট বার্তা অমিত শাহের শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে আজ কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’

ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের ২ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, যা অনাদায়ে তাদের আরও দুই মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডিত আসামি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ।

মামলা সূত্রে জানা গেছে, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইভ্যালি থেকে ২০২১ সালের ২০ মার্চ ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন মামলার বাদী তৌফিক মাহমুদ। মূল্য বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি। ৩ এপ্রিল তিনি আর ওয়ান ফাইভের আরও দুটি বাইক অর্ডার করেন। যার মূল্য বাবদ ৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইক তিনটি সরবরাহ করতে ব্যর্থ হয়।

পরে ইভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তৌফিক মাহমুদকে দুটি চেক দেয়। ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়।

টাকা আদায়ে বারবার তাগাদা দিতে থাকেন তিনি। কিন্তু রাসেল-শামীমা কোনো টাকা ফেরত না দেয়ায় লিগ্যাল নোটিশ পাঠান তিনি। পরে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তৌফিক মাহমুদ।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit