বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

তিনদিনে সিরিয়ায় ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত তিনদিনে সিরিয়ার নতুন ইসলামপন্থি নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বেশিরভাগই সিরিয়ার পলাতক সাবেক প্রেসিডেন্ট আসাদ আল-বাশারের আমলের কর্মকর্তা।

রোববার (২৬ জানুয়ারি) যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতকারী বিদ্রোহী বাহিনী নিযুক্ত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পশ্চিম হোমস অঞ্চলে অনির্দিষ্ট ‘লঙ্ঘন’র জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, কর্তৃপক্ষ শুক্রবার একটি ‘ক্রাইম গ্রুপের’ সদস্যদের অভিযুক্ত করেছে যারা ‘নিরাপত্তা পরিষেবা’র সদস্য হিসেবে বাসিন্দাদের ওপর নির্যাতন চালাতো।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় (তিন দিন) ৩৫ জনের প্রাণহানির গুরুতর লঙ্ঘন এবং সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করার পরে এসব গ্রেফতার করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের বেশিরভাগই পলাতক আসাদ সরকারের সাবেক কর্মকর্তা।

অবজারভেটরি জানিয়েছে, হোমস এলাকায় নিরাপত্তা অভিযানে অংশগ্রহণকারী ক্ষমতাসীন নতুন সুন্নি ইসলামপন্থী জোটের নিয়ন্ত্রণাধীন স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এই গোষ্ঠীগুলো বিশৃঙ্খল পরিস্থিতি, অস্ত্রের বিস্তার এবং নতুন কর্তৃপক্ষের সাথে তাদের সম্পর্কের সুযোগ নিয়ে বাশার আল-আসাদের গোত্রের আলাউই সংখ্যালঘুদের ওপর পুরানো নির্যাতনের প্রতিশোধ নিয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit