বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ ধৈর্যের সঙ্গেই মোকাবিলা করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।

সোমবার সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। এটা দ্রুত সমাধান হয়ে যাবে।

পুলিশ ধৈর্যের সঙ্গেই পরিস্থিতি মোকাবিলা করেছে জানিয়ে তিনি বলেন, পুলিশকে ধৈর্যের সঙ্গেই পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেয়া হয়। কিন্তু অনেক সময় পুলিশ সেটি পারে না।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে। সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিস্থিতির স্বাভাবিক করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit